ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী

স্মরণসভা শেষে সাবেক এমপি মোজাম্মেল হকের ভাতিজার মৃত্যু

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৫:৪৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৫:৪৬:৩৩ অপরাহ্ন
স্মরণসভা শেষে সাবেক এমপি মোজাম্মেল হকের ভাতিজার মৃত্যু স্মরণসভা শেষে সাবেক এমপি মোজাম্মেল হকের ভাতিজার মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও শিক্ষানুরাগী মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভা শেষে তাঁর জ্যেষ্ঠ ভাতিজা মো. মঞ্জুর রহমানের আকস্মিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গুরুদাসপুর ও বড়াইগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়াত এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে গুরুদাসপুরের রোজী মোজাম্মেল মহিলা কলেজে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মো. মঞ্জুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রয়াত এমপির জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু।

স্মরণসভায় স্মৃতিচারণ ও দোয়ার সময় আবেগঘন বক্তব্য দেন মঞ্জুর রহমান। তাঁর কথাবার্তায় গভীর আবেগ ও অতীত স্মৃতির প্রকাশ থাকলেও কেউই বুঝতে পারেননি সেটিই তাঁর জীবনের শেষ উপস্থিতি হতে যাচ্ছে। দিনের সব কর্মসূচি শেষ হওয়ার পর রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় উপজেলার পাঁচশিসা ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

বিএনপি নেতাকর্মীরা জানান, গুরুদাসপুর–বড়াইগ্রামে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক এমপি মোজাম্মেল হক ২০২৩ সালের ১২ জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক। ২০০১ সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে নাটোর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর রাজনৈতিক সহকর্মী হিসেবে মো. মঞ্জুর রহমান বিএনপির জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।

ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু বলেন, “প্রিয় চাচা মঞ্জুর রহমানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন ভদ্র, বিনয়ী ও পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা