ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

সাবেক এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৫:৪০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৫:৪০:২৭ অপরাহ্ন
সাবেক এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত সাবেক এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ জানুয়ারী) ওই কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি মঞ্জুর রহমানের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো. মাহাতাব উদ্দিনের সার্বিক তত্বাবধানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুম মোজাম্মেল হকের জৈষ্ঠ পুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। তাঁর পিতার ৩য় মৃত্যুবার্ষিকীতে পরিবার, রাজনৈতিক সহকর্মী, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মৃতিচারন করেন।

এসময় বক্তারা বলেন, “মোজাম্মেল হক ২০২৩ সালের ১২ জানুয়ারী মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। ২০০১ সালে নাটোর-৪ আসনে বিএনপির এমপি নির্বাচিত হন
মোজাম্মেল হক। গুরুদাসপুর ও বড়াইগ্রামে তাঁর প্রতিষ্ঠিত ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।”

আলোচনা শেষে প্রয়াত এমপি মোজাম্মল হকসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, হাদী ও জুলাই আগস্টে সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. রেজাউল করিম। অনুষ্ঠানে

বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক