ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুর্কিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতা বন্ধ বলিউডে জমজমাট বক্স অফিস লড়াই, নতুন ছবি ঘিরে বাড়ছে উত্তেজনা রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি'র প্রস্তুতি সভা ​বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ, নারী আটক পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

ঢাকায় ৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৫:৩৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৫:৩৪:২৫ অপরাহ্ন
ঢাকায় ৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঢাকায় ৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম সম্মেলনের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) বিলেক ৩টায় জহুর হলে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে নির্বাহী কমিটি ও স্বাগতিক কমিটির নেতারা ৪০তম সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করেন।

৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক জয়নুল আবেদিন বলেন, গতানুগতিক ফোবানা সম্মেলন থেকে বেরিয়ে এবারের সম্মেলনকে একটি ভিন্ন ধারায় রুপান্তরিত করার আশা করছি। ফোবানাকে ইতিতিহাসে স্বাক্ষী বানাতেই এবারে এমন একটি ভ্যেনু নির্বাচন করা হয়েছে যেখানে বিশ্ব পর্যটকতা সারাক্ষণ ভিড় জমান। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটি বিনোদন শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ইতিহাস, আধুনিক আকর্ষণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য সমন্বয় রয়েছে। আগত অতিথি ও দর্শনারীরা ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওস হলিউড উপভোগ করতে পারবেন। বিখ্যাত স্টুডিও ট্যুর, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার-এর জাদুকরী পরিবেশ এবং রোমাঞ্চকর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রাইডও দেখতে পাবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে দেন- ফোবানার নির্বাহী কমিটির নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ, আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইকবাল, প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী, ফোবানা কর্মকর্তা রেহান রেজা, গোলাম ফারুক ভুঁইয়া, মকবুল আলী, নাহিদুল খান ও কাজী নাহিদ প্রমুখ।

চলতি বছর লেবার ডে উইকেন্ডে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। আয়োজক সংগঠন এবং ফোবানা এক্সিকিউটিভ কমিটি সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মকর্তা, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সুধীজন, শিল্পী, গণমাধ্যমকর্মী, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার