ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৫:৩২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৫:৩২:৪৩ অপরাহ্ন
নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ
 
 
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:  পলাশ চৌঁড়ে সকালে ঘুম থেকে উঠে দেখেন বাবা রশিদ চৌঁড়ে(৬০) বিছানায় নেই। মনে করেছেন পাড়াতেই আছেন হয়তো। পাড়াতে খোঁজ নিয়ে জানতে পারেন সকাল থেকেই তাঁর বাবাকে কেউ দেখেনি। শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনাটি ঘটেছে গত রোববার নওগাঁর  নিয়ামতপুর উপজেলার ভাবিচা (জাবড়ীপাড়া) গ্রামে। বিষয়টি জানতে পেরে গ্রাম পুলিশ সাহেব বাবু 'নিজ প্রচেষ্টায়' নিখোঁজ রশিদ চৌঁড়েকে খুঁজে বের করেন। পৌঁছে দেন পরিবারের কাছে।  এতে পরিবারসহ এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি। 
 
  রশিদ চৌঁড়ের ছেলে পলাশ চৌঁড়ে জানান, তাঁর বাবা গত কয়েকদিন আগে অসুস্থ বোধ করায় উপজেলা সদরে একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাঁকে জানান, তাঁর বাবার 'প্রেসারটা হাই' রয়েছে। কিছু ওষুধ লিখে দিয়ে বাড়িতে বিশ্রাম নিতে বলেন। এর মধ্যেই হঠাৎ রোববার সকাল থেকে তাঁর বাবাকে খুঁজে পাচ্ছিলেন না। 
 
গ্রাম পুলিশ সাহেব বাবু বলেন,
'আমি নিখোঁজ হওয়ার খবরটা  পেয়ে একরকম নিজের আগ্রহে রশিদের বাড়িতে  গিয়ে সব শুনে আসি। এরপর বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলার সব গ্রাম পুলিশকে অবহিত করি। নিজেও মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় খুঁজতে থাকি। 
অবশেষে আজ মঙ্গলবার দুপুরে এক গ্রাম পুলিশের মারফত খবর পেয়ে উপজেলার আড্ডা এলাকায় তাঁকে খুঁজে পাই।  সেখান থেকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিই।'  
পলাশ চৌঁড়ে বাবাকে খুঁজে পেয়ে খুব খুশি। তিনি গ্রাম পুলিশ সাহেব বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
বিষয়টি জানানো হলে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, একজন গ্রাম পুলিশের সহযোগিতায় ও প্রচেষ্টায়  হারানো ব্যক্তিকে খুঁজে পাওয়া গেলে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি তাঁর কর্তব্য পালন করেছেন। 
 এভাবে একে অপরের  বিপদে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা