ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৪:১৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৪:১৮:২৭ অপরাহ্ন
কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, দীর্ঘ সময় একটা কর্তৃত্ববাদী শাসনের ফলে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। দীর্ঘ সময় পর একটি গণভোটের মাধ্যমে আমরা সেই অধিকার প্রয়োগ করতে যাচ্ছি, অর্থাৎ সংস্কারের দিকে যাচ্ছি। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা পরবর্তিন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী কলেজে নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘গণভোট ও নির্বাচন ২০২৬ প্রচারণা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গণভোট কী- তা বুঝাতে গিয়ে সচিব বলেন, গণভোট হচ্ছে আপনার অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিক হিসেবে আপনি আপনার অধিকার প্রয়োগ করবেন। গণভোটে চারটি প্রশ্ন রয়েছে, যে চারটি প্রশ্নের মধ্যে ১১-১২টি বিষয় রয়েছে।

এরপর গণভোটের বিষয়গুলো ব্যাখ্যা করে সচিব বলেন, দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কেউ ইচ্ছেমতো সংবিধান সংস্কার করতে পারবে না, সংবিধান সংশোধনে আমার মতামতের প্রতিফলন ঘটতে হবে। গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে আবার একটি গণভোট হবে। সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে। দেশে এ মুহূর্তে অর্ধেকের বেশি নারী রয়েছে, আমাদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে। ক্ষমতার ভারসাম্যর জন্য সংসদে একটি উচ্চকক্ষ ও একটি নিম্নকক্ষ থাকবে। দেশের বিচার ব্যবস্থা স্বচ্ছ নিরপেক্ষ হতে হবে অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হবে। আমার মৌলিক অধিকার ইন্টারনেট সেবা কখনো বন্ধ হবে না আমার মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে। ইন্টারনেট অবিরত থাকবে।

দণ্ডপ্রাপ্ত অপরাধী কে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না। আমার ভাইয়ের জন্য আমি যদি চাই, তবে সে অপরাধী ক্ষমা পাবে।

মাহবুবা ফারজানা বলেন, এসব সংস্কারের জন্য লিখিত দলিল হচ্ছে জুলাই সনদ। আমরা এসেছি একটি ন্যায্যতার জন্য, যেন দেশটা সুন্দরভাবে চলে।

অংশগ্রহণকারী নারী ভোটারদের কন্যা, জায়া, জননী উল্লেখ করে তিনি বলেন, সংসারের চাবি আপনার হাতে। আপনারা আপনাদের পরিবার, প্রতিবেশী এবং সমাজের মাঝে বুঝিয়ে বলতে পারেন। নারীর শক্তি অনেক বেশি। আপনারা ইচ্ছে করলেই পরিবর্তন করতে পারেন। সে ক্ষেত্রে আপনারা এক একজন মুখপাত্র। আপনারা রাজশাহী জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বেন। প্রান্তিক জনগোষ্ঠী হ্যাঁ না ভোট বোঝে না, তাদেরকে হ্যাঁ না ভোট বোঝাবেন।

তিনি আরও বলেন, জেলা তথ্য অফিস ৬৪ টি জেলা, ৪৯৫ টি উপজেলা এবং ৪ হাজার ৫৯৮টি ইউনিয়নে গণভোটের প্রচারে নিবিড় কার্যক্রম পরিচালনা করছে।
আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

এবারের নির্বাচন হবে ইউনিক এবং শতাব্দীর সেরা নির্বাচন’- প্রধান উপদেষ্টার এ উক্তি উল্লেখ করে এসময় তিনি সকল ভোটারকে ১২ ফেব্রুয়ারি খুব সকাল সকাল ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

রাজশাহী সরকারি মহিলা কলেজের অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সানোয়ার জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, তথ্য ও সম্প্রচার মন্ত্রলালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ।

রাজশাহী কলেজের অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ ইব্রাহিম আলী সভাপতিত্ব করেন। এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের