ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ

পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয়

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ১২:৪৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ১২:৪৪:৩৭ পূর্বাহ্ন
পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয়
রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার অপরাধে উপজেলার  রাতোয়াল মৌজার পূর্ব বিলে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফসলি জমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে গভীর রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় অভিযানে ২ টি এস্কেভেটর (ভেকু) ও ৫টি কাঁকড়া গাড়ি আটক করা হয়। 

জানা গেছে, গত ১১ জানুয়ারি রোববার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলার রাতোয়াল মৌজার পুর বিলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুটি এক্সেভেটর (ভেকু) মেশিন ও পাঁচটি কাঁকড়া গাড়ি আটক করেন।

এদিকে অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। গভীর রাতে প্রত্যন্ত বিলের মাঝখানে পরিবহনের সুযোগ না থাকায় দুটি এস্কেভেটরটি (ভেকু) ও পাঁচটি কাঁকড়া  গাড়ি অকেজো করে দিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন,অবৈধ পুকুর খনন ও ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে। 

এদিকে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন