ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ১২:০৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ১২:০৬:০১ পূর্বাহ্ন
মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
রাজশাহীর মোহনপুর উপজেলার ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলামীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা–মোহনপুর–০৩ আসনে বিএনপির মনোনীত পদপ্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

অনুষ্ঠানে বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আপোষহীন নেত্রী। গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাহিন আক্তার শামসুজ্জোহা, বিএনপি নেতা আব্দুল কাদের, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ।

শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ