ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ট্রাক্টর চাপায় ব্যবসায়ীর মৃত্যু রামেক হাসপাতালে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল গেটস,পাম বন্ডির সাক্ষ্য স্থগিত পিএসজির দাপটে কোণঠাসা লিভারপুল! চুক্তি না মানলে আরও ভয়াবহ, আরও শক্তিশালী হামলা শুরু হবে: ট্রাম্প আবু সাঈদ হত্যা: ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের যে সাজা হলো ৯ লাখ অভিবাসীর স্ট্যাটাস অবৈধভাবে বাতিল করেছে ট্রাম্প প্রশাসন: বিচারকের রায় নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ ইরানে 'অপারেশন এপিক ফিউরি' ঐতিহাসিক বিজয়: পিট হেগসেথ সম্পর্ক ভাঙল সেতারবাদক ঋষভ রিখীরাম ও সান্যা মলহোত্রের! ‘ঋতুস্রাব কোনও অজুহাত নয়’, মন্তব্যের জেরে কটাক্ষের শিকার শ্রীলীলা! জামালপুরে অপহৃত মাদরাসাছাত্রীকে নরসিংদী থেকে উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে শুরু হল আ্যাপের মাধ্যমে তেল বিক্রি ৩০ লাখ টাকার আইসসহ যুবক গ্রেপ্তার চকলেটের লোভ দেখিয়ে শিশুকে বাড়িওয়ালার ধর্ষণ যুদ্ধবিরতির পরও লেবাননে ভয়াবহ বিমান হামলা, বহু হতাহত হাদি হত্যার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারত হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাবে ভারত নিয়ামতপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ১১:৫৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ১১:৫৯:০২ অপরাহ্ন
মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
রাজশাহীর মোহনপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে অসহায় ও হতদরিদ্র নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় মোহনপুরে সিসিডিবি অফিসের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১৭৫ জন উপকারভোগীর হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। তিনি শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে উল্লেখ করেন এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিসিডিবি’র এলাকা সমন্বয়কারী আতিকুর রহমান চৌধুরী, শাখা ব্যবস্থাপক নরোত্তম কুমার পাল, হিসাবরক্ষক শ্যামল কুমার, মাঠ সংগঠক শরিফুল ইসলাম, মাজেদ, নয়ন, মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দরিদ্র মানুষের দুর্ভোগ কমাতে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রামেক হাসপাতালে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

রামেক হাসপাতালে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু