ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু  ইউক্রেনের হামলায় রাশিয়ায় ১৩ জনের মৃত্যু ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ক্রিম নয়, পান করতে পারেন ৩ পানীয় হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না: ইরান সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী সারাক্ষণ টক বা তেতো স্বাদ মুখে, দাঁত বা মাড়ির সমস্যা নয়, অন্য রোগেরও ইঙ্গিত বহন করতে পারে! হরমুজ খুলে দিলেই ইরানকে পরমাণু চুক্তি নিয়ে চাপ আর দেবেন না ট্রাম্প! সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে সমন্বয় সভা অনুষ্ঠিত পিকে-শাকিরার বাড়ি কিনছেন লামিনে ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা বিপিএল নিয়ে অনিশ্চয়তা, এ বছর নাও হতে পারে: তামিম রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ রাণীশংকৈলে এসএসসি ও সমমানের ফল প্রকাশ- পাসের হার ৪৮.৬৭% জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৩ কক্সবাজার সীমান্তে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২ আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী। রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল পুঠিয়ায় রাতের অভিযানে হেরোইন-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধরনের অবনতি

সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ১১:২৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ১১:২৭:১৫ অপরাহ্ন
সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোনাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২, সদর কোম্পানি।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাজার স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. সোনা (পিতা: মৃত ইসলাম) সিরাজগঞ্জ সদর থানাধীন সাহেদ নগর বেপারীপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ২০২৫ সালের ২ মার্চ সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের হয় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) ধারার ৮(গ) উপধারায়, মামলা নম্বর-১০।

মামলার বিচার শেষে সিরাজগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০১ অভিযুক্ত মো. সোনাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

রায় ঘোষণার পর থেকেই মো. সোনা পরিচয় পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিল।

র‍্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় সিরাজগঞ্জ সদর থানাধীন বাজার স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর মো. সোনাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১২।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪