ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৯:৩৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৯:৩৮:১৮ অপরাহ্ন
নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮শ’ ৭০ টাকাসহ ৫জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চন্দ্রিমা থানা পুলিশ ।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুরু করে রাত পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকার মোসাঃ নারগিস বানু (৪৪), সে নগরীর চর শ্যামপুর গ্রামের মোঃ ইয়াছিন আলীর স্ত্রী, মোঃ সজল (৩০), মোঃ সাকিব (২২), তারা দু’জন নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়াইতলা গ্রামের মোঃ রজব আলীর ছেলে। মোঃ শাহীন (২২), সে তানোর থানার চিনা পাড়া গ্রামের মোঃ ফিরোজের ছেলে বর্তমানে নগরীর চন্দ্রিমা থানার (নিউ কলোনী) এলাকার বাসিন্দা এবং একই থানার মোঃ রাব্বি (২২), সে নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকার মোঃ বকুলের ছেলে।

সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, রবিবার সন্ধ্যায় মতিহার থানার চর শ্যামপুর এলাকা অভিযান চালিয়ে ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮শ’ ৭০ টাকা-সহ নারগিসকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোঃ গোলাম কবিরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল।

এদিন রাত পৌনে ১১টায় নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়েস সজলের কাছ থেকে ৭ পিস, সাকিবের কাছ থেকে ৫ পিস, শাহীনের কাছ থেকে ৪ পিস এবং রাব্বির কাছ থেকে ৩ পিস মোট ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদক নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ