ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৯:৩২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৯:৩২:১৮ অপরাহ্ন
রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহী নগরীর রাসিক (১৮ নম্বর ওয়ার্ডের) আসাম কলোনিতে মাদক প্রতিরোধ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসাম কলোনি সমাজ উন্নয়ন ও প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. কুদ্দুস। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. জয়নাল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. খাজা তারেক (সিজার)। এছাড়া অত্র ওয়ার্ডের সাধারণ বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় শতাধিক এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, মাদক কারবারি ও মাদকসেবী, উভয়ই দেশ ও জনগণের শত্রু। সমাজকে রক্ষায় তাদের চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করতে হবে এবং মাদক নির্মূলে সংশ্লিষ্ট প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

বক্তারা আরও বলেন, সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমেই মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করা সম্ভব। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২