ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ১১:৩০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ১১:৫৮:৩৮ অপরাহ্ন
রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি, ছবি - রনি খান
তারুণ্যকে ক্রীড়ার মাধ্যমে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে রাজশাহীতে বড় পরিসরে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ।

আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) রাজশাহী স্টেডিয়ামে একদিনব্যাপী এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আয়োজকদের তথ্যমতে, প্রীতি ম্যাচে মুখোমুখি হবে, রাজশাহী সোনালী অতিত ও বগুড়া সোনালী অতিত দল। ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, মোঃ মোসাদেক হোসেন বুলবুল (সাবেক মেয়র ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি),
মোঃ শফিকুল হক মিলন (ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি),  মোঃ মামুনুর রশিদ মামুন (সভাপতি, রাজশাহী মহানগর বিএনপি), মো. মাহফুজুর রহমান রিটন (সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি), মোঃ নজরুল হুদা (সিনিয়র সহ-সভাপতি, রাজশাহী মহানগর বিএনপি) এবং মো. রবিউল আলম মিলু (সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ও ফিরোজ কবির ফুটবল একাডেমির সভাপতি মোঃ ওলিউল হক রানা।

উদ্যোগে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ মো. দিলদার আলী জনি।

প্রীতি ম্যাচটির আয়োজন করেছে রাজশাহী সোনালী অতিত। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে ক্রীড়াঙ্গনে সৌহার্দ্য ও ঐক্য জোরদার করার পাশাপাশি তরুণদের খেলাধুলায় আরও আগ্রহী করে তোলাই লক্ষ্য।

এ আয়োজনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল কাদের উৎসব এবং সদস্য সচিব ইঞ্জি. মো. আরিফুজ্জামান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের