ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ১০:৩০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ১০:৩০:১৪ অপরাহ্ন
রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন
নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে ১০টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে উপজেলার রাতোয়াল রাখালগাছিপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এই অগ্নিকান্ডে খড়ের পালা পুড়ে গিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খড়ের মালিকরা।

এ ঘটনায় রোববার বিকেলে আইনগত ব্যবস্থা চেয়ে তিনটি খড়ের পালার মালিক ভুক্তভোগী মাসুদ রানা নামে ব্যক্তি রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মাসুদ রানা জানান, তার বাড়ির দক্ষিণে একটু দূরে নিজের দুইটি বড় ও একটি ছোট খড়ের পালা ছিল। বাড়ির আশেপাশে তার প্রতিবেশীদেরও খড়ের পালা রয়েছে। শনিবার গভীর রাতে কে বা কাহারা শত্রুতা করে তার তিনটিসহ ৪ ব্যক্তির ১০টি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীদের চিৎকারে আমরা জানতে পেরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিন্ত্রয়ণে আনেন। ততক্ষণে ১০টি খড়ের পালা পুড়ে ছাই হয়ে গেছে। এতে খড়ের মালিকদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন