ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

নেত্রকোনা সীমান্তে ৩২ জনকে পুশ ইন করল বিএসএফ

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০২:৫১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০২:৫১:২৬ অপরাহ্ন
নেত্রকোনা সীমান্তে ৩২ জনকে পুশ ইন করল বিএসএফ ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ২১ জন নারী, ৩ শিশু ও ৮ জন পুরুষ রয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বিজিবি জানায়, বিজয়পুর বিওপির ১১৪৮/৬ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জগৎকূড়া এলাকায় পুশ ইন করানো হলে তাদের আটক করে বিজিবি। আটকদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। তাদের বাড়ি টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর ও  দিনাজপুর জেলাসহ বিভিন্ন এলাকায়।

কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পরিষদ ডাক বাংলোতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হবে।

নেত্রকোনা বিজিবির ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান, পুশ ইন ৩২ জনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। এদের বাড়ি টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর ও  দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়। তাদেরকে দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪