ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৮:৪৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৮:৪৯:২৫ অপরাহ্ন
চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ মোঃ আব্দুল আলিম ওরফে কালু (৪৯), নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দাপুলিশ (ডিবি)।

রবিবার (১১ জানুয়ারি) ভোর ৪টায় চারঘাট থানার চামটা গ্রামে অভিযান চালিয়ে তার বসতবাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

গ্রেফতার মোঃ আব্দুল আলিম ওরফে কালু (৪৯), সে চামটা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে  ডিবি পুলিশ জানতে পারেন, চামটা গ্রামে আব্দুল আলিম ওরফে কালু ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তার বাড়ির সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারী আলিম ওরফে কালুর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ব্যপারে তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক