ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৪:২৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৪:২৭:৪৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা
গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর নেতারা শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে জানানো হয়, শুক্রবার রাতে এক যৌথ বিবৃতিতে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স–ফ্রেডেরিক নিলসেন ও চারটি দলের নেতা বলেন, 'আমরা আমেরিকান হতে চাই না, ডেনিশও হতে চাই না - আমরা গ্রিনল্যান্ডবাসী হতে চাই।'

এই বিবৃতি এসেছে এমন সময়ে, যখন ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনার কথাও উত্থাপন করছে এবং একই সঙ্গে ডেনমার্কের কাছ থেকে দ্বীপটি কেনার বিষয়টি বিবেচনা করছে। যদিও যুক্তরাষ্ট্রের সেখানে ইতিমধ্যেই একটি সামরিক ঘাঁটি রয়েছে, হোয়াইট হাউস বলছে, জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ চান।

বিবৃতিতে গ্রিনল্যান্ডের দলীয় নেতারা লেখেন,'গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রিনল্যান্ডের জনগণই।'

তারা আরও বলেন,গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর নেতা হিসেবে আমরা আবারও জোর দিয়ে বলতে চাই, যুক্তরাষ্ট্রের উচিত আমাদের দেশের প্রতি অবজ্ঞাসূচক মনোভাব বন্ধ করা।

ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। ওয়াশিংটনের আইনপ্রণেতা থেকে শুরু করে ন্যাটো মিত্ররাও গ্রিনল্যান্ডের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

এর আগে এক যৌথ বিবৃতিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন,আর্কটিকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্রদের সঙ্গে। জাতিসংঘ সনদের নীতি, বিশেষ করে সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও সীমান্তের অখণ্ডতা বজায় রেখেই তা করতে হবে। এগুলো সার্বজনীন নীতি, এবং আমরা এগুলো রক্ষা করা থেকে বিরত হব না।

এই বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও স্বাক্ষর করেন।

বিবৃতিতে আরও বলা হয়,গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীর। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড–সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ