ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করলো ইংল্যান্ড

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০২:৪৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০২:৪৯:২০ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করলো ইংল্যান্ড ছবি: সংগৃহীত
পাকিস্তানে অনুষ্ঠিত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ব্যর্থতার পর পদত্যাগ করেছিলেন তখনকার অধিনায়ক জস বাটলার। এরপর এপ্রিলে হ্যারি ব্রুককে আনুষ্ঠানিকভাবে সাদা বলের নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে প্রথম সিরিজেই বাজিমাত করলেন ব্রুক। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে ধবলধোলাইয়ের স্বাদ পেলেন তিনি।

ওভালে টস জিতে ক্যারিবীয়দের আগে ব্যাটিংয়ে পাঠান ব্রুক। উইন্ডিজের স্কোর যখন ১৫ ওভারে ৩ উইকেটে ৮৩, তখন হানা দেয় বৃষ্টি। এরপর ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪০ ওভারে। রাদারফোর্ডের ৭১ বলে ৭০, গুদাকেশ মোতির ৫৪ বলে ৬৩ ও আলজারি জোসেফের ২৯ বলে ৪১ রানে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ২৫১/৯।

তাড়া করতে নেমে জয় পেতে বেশি সময় নেয়নি ইংল্যান্ড। ওপেনার জেমি স্মিথ মাত্র ২৮ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। আরেক ওপেনার বেন ডাকেটের ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ৫৮। রানের এই গতি বজায় রাখেন পরবর্তী ব্যাটাররা। জো রুট করেন ৪৯ বলে ৪৪, বাটলার করেন ২০ বলে অপরাজিত ৪১।

দল যখন জয়ের বন্দরে পৌঁছে যায়, ব্রুক তখন ২৬ রানে অপরাজিত। ৬২ বল বাকি থাকতে ৭ উইকেটের সহজ জয় পায় ইংল্যান্ড। এতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা।

ওয়ানডে সিরিজ শেষে এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী শুক্রবার (৬ জুন) চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩