ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেল উদ্ধার ও জরিমানা বানেশ্বর সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩ পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ

নিয়ামতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৯:৪৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৯:৪৩:৫১ অপরাহ্ন
নিয়ামতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ নিয়ামতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
নওগাঁর নিয়ামতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার উপজেলা সদরের বাবুবাজার ও আজ শনিবার হাজিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন, বনশিয়া রবিদাস (৭৫)। বাড়ি  উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রামাপাড়া গ্রামে।

আহতরা হলেন, মিঠু (৩০), শাহিন (৩০) ও জাহিদ হাসান (৩২)। শাহিনের বাড়ি মহাদেবপুর উপজেলায়। জাহিদের বাড়ি পত্নীতলা  উপজেলার মাসুদপুর গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে বনশিয়া রবিদাস খড়ি ক্রয়ের জন্য উপজেলা সদরে আসেন। "স" মিল বন্ধ থাকায় বাড়ি ফেরার পথে বাবুবাজার এলাকায় টিভিএস মোটরসাইকেল শোরুমের সামনে পেছন দিক থেকে আসা ভুটভুটি ধাক্কা দেয় ভ্যানে। ভ্যান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন বনশিয়া রবিদাস ও ভ্যানচালক। স্হানীয়রা উদ্ধার করে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বনশিয়া রবিদাসকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। 

অপরদিকে, শনিবার সকাল ছয়টার দিকে উপজেলার হাজীনগর -শিবপুর আঞ্চলিক  সড়কের  হাজীনগর এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি তাল গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনে দিক দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুজনকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাহিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আর শাহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন বলেন, তাঁরা ৯৯৯  নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান। দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুটভুটি চালকে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক আইনে একটি মামলা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ

রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ