ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার! ইরানের একাধিক শহরে বিস্ফোরণ মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ নগরীতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

তানোরে সুদের টাকা আদায় করতে ভুটভুটি গাড়ি আটক

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৯:৩৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৯:৩৬:৪৫ অপরাহ্ন
তানোরে সুদের টাকা আদায় করতে ভুটভুটি গাড়ি আটক তানোরে সুদের টাকা আদায় করতে ভুটভুটি গাড়ি আটক (ফাইল ফটো)
রাজশাহীর তানোরে দাদনে নেয়া টাকার সুদের টাকা আদায় করতে এক দিনমজুরের ভুটভুটি গাড়ি আটকে রাখার অভিযোগ উঠেছে।

এঘটনায় ভুক্তভোগী চকদমদমা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ভুটভুটি চালক মিলন আলী (৫৩) বাদি হয়ে জুড়ানপুর গ্রামের এন্তাজ আলীর পুত্র ওয়াসিম হোসেনকে (৩৫) বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) জুড়ানপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। 

এদিকে অভিযোগে বলা হয়েছে, প্রায় ১০ মাস আগে জুড়ানপুর গ্রামের ওয়াসিম হোসেনের কাছ থেকে ধার বাবদ ৬৫ হাজার টাকা গ্রহণ করেন মিলন। তিনি দশ মাস যাবত প্রতি মাসে সুদ বাবদ ১০ হাজার করে জমা দেন।কিন্ত্ত প্রচন্ড শীতের কারণে তেমন কাজকর্ম না থাকায় গত মাসের সুদের টাকা দিতে পারেননি ভুক্তভোগী ভুটভুটি চালক মিলন আলী। পরবর্তীতে টাকা পরিশোধে জন্য সময়ের প্রয়োজন হওয়ায় টাকা পরিশোধে বিলম্ব হলে অভিযুক্ত ওয়াসিম আলী কৌশলে ভুক্তভোগী মিলনের স্ত্রী ও পুত্রের নামে থাকা দুটি ব্যাংক হিসাবের ফাঁকা চেক হাতিয়ে নেন।

এদিকে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত ওয়াসিম ভুক্তভোগী  মিলনের বাড়িতে এসে মালামাল নিয়ে আশার কথা বলে ভুটভুটি গাড়ি নিয়ে যান। পরে ফোনে যোগাযোগ করে মূল টাকা ও সুদসহ চার লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে চেকের মাধ্যমে মামলা করে অর্থ উত্তোলনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী আরও জানান, অভিযুক্ত ব্যক্তি ভুটভুটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং সুযোগ পেলে তাকে হত্যা করার হুমকিও দিচ্ছেন। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

প্রসঙ্গত, এর আগেও অভিযুক্ত ব্যক্তির সুদের চাপ সইতে না পেরে জুড়ানপুর গ্রামের আরিফ হোসেন (২৬) নামের এক ব্যক্তি গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছিলেন। এ ঘটনায়  নিহতের ভাই শরিফুল ইসলাম বাদি হয়ে ৩ জনকে আসামি করে তানোর থানায় আত্মহত্যা প্ররোচণার মামলা করেছিলেন। স্থানীয়রা জানান, জুড়ানপুর গ্রামের এন্তাজ আলীর পুত্র ওয়াসিম আলী এলাকার খড় ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিকে দাদনে টাকা দেন। 

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে জানতে চাইলে ওয়াসিম আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তার দেয়া ধারের টাকা আত্মসাতের উদ্দেশ্যে তারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ