ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৯:৩১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৯:৩১:২২ অপরাহ্ন
নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম
নোয়াখালীর কবিরহাটে এক কৃষককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মনিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কৃষকের নাম মোহাম্মদ জামাল (৩৬)। তিনি একই গ্রামের বেপারী বাড়ির ওবায়দল হকের ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির পাশে ৫শতাং জমি বহু বছর ধরে কৃষক জামালের পরিবারের দখলে রয়েছে। সে খেতে তারা ধান চাষ করে আসছে। শনিবার সকালে তার বাবা ধান খেত পরিষ্কার করতে যায়। ওই সময় একই বাড়ির বাচ্চুর নেতৃত্বে তার ছেলে হাফিজ, শিহাব, নুরউদ্দিন ধান খেতে কৃষকের বাবা বৃদ্ধ ওবায়দল হককে বেধড়ক মারধর করে। খবর পেয়ে তার ছেলে জামাল ও পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়ার পথে পুনরায় বাচ্চুসহ তার ছেলেরা হামলা চালায়। একপর্যায়ে তারা সেখানে কৃষক জামালের বাম হাত ভেঙে দুভাগ করে দেয়, মাথায় কুপিয়ে জখম করে এবং বুকের মধ্যে খন্তা দিয়ে আঘাত করে। এ ঘটনায় কৃষকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তারা।  

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বাচ্চুর মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়।  

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ এখনো লিখিত কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার