ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

সেনাবাহিনী’র অভিযানে চাঁদাবাজ চান সওদাগর গ্রেপ্তার: উদ্ধার বিপুল অস্ত্র

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৮:৩৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৮:৩৭:৩৪ অপরাহ্ন
সেনাবাহিনী’র অভিযানে চাঁদাবাজ চান সওদাগর গ্রেপ্তার: উদ্ধার বিপুল অস্ত্র সেনাবাহিনী’র অভিযানে চাঁদাবাজ চান সওদাগর গ্রেপ্তার: উদ্ধার বিপুল অস্ত্র

দুই সহযোগীসহ রাজশাহীর চিহ্নিত ‘চাঁদাবাজ’ চান সওদাগরকে (৪৫) আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের আটকের পর নগরের রাজপাড়া থানায় হস্তান্তর করেন।

 

গ্রেপ্তার চান সওদাগর নগরের নতুন বিলশিমলা এলাকার বাসিন্দা। তাঁর সঙ্গে আটক দুজন হলেন একই এলাকার বাসিন্দা মুরাদ আলী (২৮) ও মো. বিদ্যুৎ (৩৭)। চান সওদাগর নিজেকে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি বলে পরিচয় দিয়ে থাকেন। সম্প্রতি নগরের বোয়ালিয়া থানা ঘেরাও করেছিলেন তিনি। ওই সময় সাংবাদিকদের এই পরিচয় দেন তিনি।
 

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, চান সওদাগরের নামে আগে থেকে অনেকগুলো মামলা আছে। এর মধ্যে পাঁচটি মারামারি, দুটি অস্ত্র, দুটি বিস্ফোরক এবং দুটি সরকারি সম্পদ বিনষ্টের মামলা। এ ছাড়া একটি করে আছে মাদক, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি গ্রহণ, চুরি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনের মামলা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছেন চান সওদাগর।
 

 

গত বছরের জুলাই মাসে রাজশাহীতে ১২৩ জন ‘চাঁদাবাজের’ একটি তালিকা ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, তালিকাটি তৈরি করেছিল পুলিশ। এই তালিকায় চান সওদাগরসহ ছয়জনের নামের পাশে তাঁদের রাজনৈতিক পরিচয় হিসেবে জামায়াতে ইসলামী লেখা ছিল। তখন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেছিলেন, ‘চান সওদাগরকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে।’ এ নিয়ে সংবাদ প্রকাশ হলে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় মহানগর জামায়াতে ইসলামী। ওই সংবাদকে আজগুবি বলা হয়।

 

তবে শনিবার বিকেলে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার বলেন, ‘চান সওদাগর আমাদের মিছিল-মিটিংয়ে আসত। কিন্তু দলে তার কোনো পদ-পদবি নেই।’

 

চান সওদাগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি পরিচয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দিন সরকার বলেন, ‘এটাও দেখেন যে চান সওদাগর নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছিল এই বলে যে, কোনো সংগঠনে তার পদ-পদবি নেই।’

 

শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম বলেন, বিগত সরকারের আমলে জেলে থাকা অবস্থায় চান সওদাগরের সঙ্গে তাঁর পরিচয়। তখন শুনেছিলেন, বর্ণালী মোড়ে তাঁর চায়ের দোকান আছে। কিছুক্ষণ আগে একজনের কাছে শোনেন যে চান সওদাগর আটক হয়েছেন। তিনি দাবি করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনে চান সওদাগরের কোনো পদ-পদবি নেই।

 

বিকেলে নগরের রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক বলেন, সেনাবাহিনী চান সওদাগরসহ তিনজনকে আটক করে থানায় দিয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। রোববার তাঁদের আদালতে পাঠানো হবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের