ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা

নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় সাত বছরের শিশু নিহত

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৮:৩১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৮:৩১:০৬ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় সাত বছরের শিশু নিহত নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় সাত বছরের শিশু নিহত
নাটোরের সিংড়া উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় সিফাত হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সিঁকিচরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত একই গ্রামের হিরো ইসলামের ছেলে। পুলিশ জানায়, সিফাত বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে চলা একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে ট্রাক্টরটি ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ট্রাক্টরটি জব্দের পাশাপাশি চালক ও সহকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা