ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটক; জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল রাজশাহীর খেতুরী ধামে তিরোধান উৎসবে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ গ্রেফতার ৯ বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর... ভিডিওর ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা আদায়, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার বাঘার পদ্মায় জেলের জালে ৬৩ কেজির ৬ বাগাড় মাছ ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার আগামী মাসে ২২ গজে ভারত-পাক লড়াই, প্রকাশিত হল সূচি অবসরের ৮ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো ‘আমি আলিয়া বা দীপিকা নই’! পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে নগরীর তালাইমারীতে মাদকসহ শাশুড়ী-জামাই গ্রেফতার মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার পলাতক আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা ঘুম ভাঙতেই ‘চক্ষু চড়কগাছ’ গৃহকর্তার সংগীতশিল্পী আসিফ আকবর মামলা করলেন পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা

বিভিন্ন ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০২:৪৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০২:৪৬:৪২ অপরাহ্ন
বিভিন্ন ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ ফাইল ফটো
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ, যা সারাবিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে।

আবার ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিরাপদ করতেই অনেক সময় কঠোর হয় প্ল্যাটফর্মটি। মাঝে মাঝেই শোনা যায় বিভিন্ন ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছে। এরমধ্যে বিভিন্ন সংস্থার অ্যান্ড্রয়েড ফোন তো থাকেই, সঙ্গে আইফোনও বাদ যায় না।

মূলত অ্যান্ড্রয়েড বা আইফোনের যেসব ডিভাইসে পুরোনো অপারেটিং সিস্টেম চালু রয়েছে সেগুলোতে মেটার মালিকানাধীন এ অ্যাপটি বন্ধ করা হচ্ছে। এতে ব্যবহারকারীদের চ্যাট আরও বেশি সুরক্ষিত করা সম্ভব বলেই মনে করছে তারা। পুরোনো ফোন আপডেট না থাকার কারণে হ্যাকারের টার্গেটে থাকে। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারের নিরাপত্তা কমতে পারে বলেই মনে করে সংস্থা।

এছাড়া প্ল্যাটফর্মটি উন্নত এন্ড-টু-এন্ড এনক্রিপশন, ভিডিও কলিং এবং উন্নত ইউজার ইন্টারফেসের মতো আধুনিক ফিচার চালু করছে, যা পুরোনো ভার্সন সাপোর্ট করতে পারবে না। আপনার স্মার্টফোন এই তালিকায় থাকলে কী করবেন?

আইওএস আপডেট করুন: যদি আইফোন ৬এস, ৬এস প্লাস, অথবা এসই (ফার্স্ট জেনারেশন) থাকে, তাহলে সেটিংস > জেনারেল > সফটওয়্যার আপডেটে নেভিগেট করে আইওএস ১৫.৮.৪ আপডেট করে নেয়া উচিত। সেক্ষেত্রে ডিভাইস হোয়াটসঅ্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।

অ্যান্ড্রয়েড আপগ্রেড করুন: হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে অ্যান্ড্রয়েড ৫.১ বা তার পরবর্তী ভার্সন আছে এমন স্মার্টফোন কিনবেন। অথবা ফোনটিকে আপডেট করুন।

চ্যাটের ব্যাকআপ নিয়ে রাখুন: অ্যাক্সেস হারানোর আগে ডাটা হারানো এড়াতে হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপ নেয়া দরকার। আইফোনে আইক্লাউড ব্যবহার করতে হবে; অ্যান্ড্রয়েডে গুগল ড্রাইভ ব্যবহার করতে হবে। চ্যাট নিরাপদে সেভ করতে হোয়াটসঅ্যাপ থেকে সেটিংস > চ্যাট > চ্যাট ব্যাকআপে যেতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটক; জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল

দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটক; জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল