ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

আরইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল আউয়াল সভাপতি ও ডালিম সম্পাদক নির্বাচিত

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৮:০৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৮:০৪:৫৫ অপরাহ্ন
আরইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল আউয়াল সভাপতি ও ডালিম সম্পাদক নির্বাচিত আরইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল আউয়াল সভাপতি ও ডালিম সম্পাদক নির্বাচিত
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচনে দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো চিফ মুহা: আব্দুল আউয়াল সভাপতি এবং দৈনিক মানব জমিনের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এরমধ্যে আবদুল আউয়াল টানা দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত ২৫ ডিসেম্বর। এদিনই নির্বাচন কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে নির্বাহী পরিষদের ৭ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর বাকি ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো চিফ মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক বাসসের রাজশাহী প্রতিনিধি ওমর ফারুক, কোষাধ্যক্ষ দৈনিক নতুন প্রভাতের চিফ রিপোর্টার হাবিল উদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ বেতারের রিপোর্টার আশিকুর রহমান এবং নির্বাহী সদস্য পদে নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব।

বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিটি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। কমিটির অপর দুই সদস্য হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও অ্যাডভোকেট মোঃ রজব আলী। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক