ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

পুঠিয়ায় অর্ধকোটি টাকার গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৭:৫৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৭:৫৪:৩৬ অপরাহ্ন
পুঠিয়ায় অর্ধকোটি টাকার গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার পুঠিয়ায় অর্ধকোটি টাকার গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার
রাজশাহীর বানেশ্বর বাজারে লবণ পরিবহনের আড়ালে অর্ধকোটি টাকা মূল্যের গাঁজাসহ মোঃ হাসানুর রহমান (৩৫) নামে এক চালক ও মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টায় পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার নাটোর-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১৩ হাজার কেজি লবণ ও লবনের ভেতর লুকানো অবস্থায় ১২৬ কেজি গাঁজা-সহ একটি ট্রাক (যশোর-ট-১১-৪৭০৫) জব্দ করা হয়।  

গ্রেফতার মাদক কারবারী ও ট্রাকচালক মোঃ হাসানুর রহমান, সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মাঝেরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে। 

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার চালক ও মাদক কারবারী হাসানুর রহমান স্বীকার করেন বলে, জব্দকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিলো সে। এছাড়াও দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলো বলেও স্বীকার করে এই মাদক কারবারী। 

এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন