ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাকের ধাক্কায় মাদরাসা প্রধান নিহত, আহত ২ দুর্গাপুরে শিশু হুমায়রা হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ মোহনপুরে কোটি টাকার সড়ক-সেতু উন্নয়ন প্রকল্প উদ্বোধন বিপিজেএ রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২৭ জুন নির্বাচন ​গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি নজরুল ইসলাম মন্ডল স্পর্শের অভাবে বাড়ছে মানসিক চাপ, বলছে বিজ্ঞান সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ: অভিযোগ ও পারিবারিক বক্তব্যে অসামঞ্জস্য, এলাকায় চাঞ্চল্য আল্লাহর আইন প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: মাওলানা আব্দুল হালিম তাহিরপুরে সড়কের পাশ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী

সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই -বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০২:৩৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০২:৩৮:০৬ অপরাহ্ন
সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই -বিভাগীয় কমিশনার সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই -বিভাগীয় কমিশনার
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, আমরা বলে থাকি, খেলাধুলাই আমাদের প্রাণ। আমাদের তরুণদের এগিয়ে যাওয়া এবং সুষ্ঠু সুন্দর
একটি সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই।

আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল দশ’টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী কার্যালয় আয়োজিত ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, কর্মচারী কল্যাণ বোর্ড প্রতিবছর এই ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে, যেখানে আমাদের সন্তানরা অংশগ্রহণ করে। ৩৭তম আসর আরও সুন্দর এবং বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে দেখে আমাদের সবারই খুব ভালো লাগছে এবং আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা আশা করছি, আজকের এই প্রতিযোগিতা শুধু যেন প্রতিযোগিতা হয়। খেলাকে আমরা খেলা হিসেবে নেব, কোনো রকম মতপার্থক্য না হয়। এখান থেকে আমাদের বন্ধুত্বের যে বন্ধন তৈরি হবে, তা আগামী দিনের পথচলায় সহযোগিতা করবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসনে, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন, কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মো. তারেক মাহমুদ,
রাজশাহী বিভাগের আট জেলার কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিভাগীয় কমিশনার শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। রাজশাহী বিভাগের ৮ জেলাসহ মহানগরীর সরকারি কর্মকর্তা- কর্মচারী ও তাঁদের সন্তানরা অংশগ্রহণ করে। ৩৭ ইভেন্টে মোট ৩০৬ জন প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু