ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

একটি প্রোটিনের কারণেই ক্যানসারের এত বাড়বাড়ন্ত, খুঁজে পেয়ে জব্দ করার উপায় বার করলেন গবেষকেরা

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০২:১৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০২:১৬:১১ অপরাহ্ন
একটি প্রোটিনের কারণেই ক্যানসারের এত বাড়বাড়ন্ত, খুঁজে পেয়ে জব্দ করার উপায় বার করলেন গবেষকেরা একটি প্রোটিনের কারণেই ক্যানসারের এত বাড়বাড়ন্ত, খুঁজে পেয়ে জব্দ করার উপায় বার করলেন গবেষকেরা
শরীরের নানা কাজকর্মের জন্য তাকে দরকার। সে না থাকলেই বরং বিপদ। কোষের জন্ম, বেড়ে ওঠা, এমনকি তার ক্ষত সারানোর কাজেও সাহায্য করে সে। অথচ সেই প্রোটিনই যখন তার রূপ বদলে ফেলে, তখন সে মানবদেহের পক্ষে হয়ে ওঠে ভয়ঙ্কর। নানা ধরনের ক্যানসার কোষের জন্ম ও তাদের বাড়বৃদ্ধিতে সে হয়ে ওঠে অত্যন্ত সহায়ক। মানবদেহের সেই বিশেষ একটি প্রোটিন, যার নাম ‘টিএকে১’, তাকে বেঁধে ফেলে বা নিষ্ক্রিয় করে দিয়ে ক্যানসার বাড়বৃদ্ধি বন্ধ করার পথ দেখালেন বিজ্ঞানীরা।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং অস্ট্রেলিয়ার অলিভিয়া নিউটন-জন ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটের যৌথ গবেষণায় দাবি করা হয়েছে, ‘টিএকে১’ প্রোটিনটিই ক্যানসার কোষগুলিকে বেঁচে থাকতে সাহায্য করে। সুকৌশলে তাদের আড়াল করে রাখে, যাতে ওষুধ ক্যানসার কোষ অবধি পৌঁছতে না পারে। প্রোটিনটি ক্যানসার কোষের চারধারে শক্তিশালী বর্ম তৈরি করে ফেলে। এমনকি এ-ও দেখা গিয়েছে, কেমোথেরাপি বা রেডিয়োথেরাপির সময়ে এই প্রোটিনটি ক্যানসার কোষগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তাদের বিভাজনেও সাহায্য করে। তাই শরীরের কোথাও ক্যানসার কোষের জন্ম হলে তা খুব তাড়াতাড়ি বেড়ে গিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে।

‘টিএকে১’ প্রোটিনটিতে যত দিন না রাসায়নিক বদল (মিউটেশন) হচ্ছে, তত দিন সে ঠিক থাকে। কোষের ক্ষত মেরামতিতেও সাহায্য করে। কিন্তু যে মুহূর্ত থেকে তার ভিতরে বদল আসতে থাকে, তখন থেকেই সে সুস্থ কোষগুলির শত্রু হয়ে ওঠে। শরীরের রোগ প্রতিরোধকারী টি-কোষের সঙ্গেও সমানে টক্কর দিতে পারে এই প্রোটিন। গবেষকেরা দেখেছেন, যখন ক্যানসার কোষের বিভাজন শুরু হয় তখন শরীরের নিজস্ব প্রতিরোধী কোষগুলি সক্রিয় হয়ে ওঠে। তার মধ্যে একটি হল টি-কোষ, যারা ছুটে গিয়ে ক্যানসার কোষগুলিকে আক্রমণ করতে শুরু করে। কিন্তু এই প্রোটিনটি সে কাজে বাধা দেয়। উল্টে টি-কোষের সঙ্গে লড়াই করে ক্যানসার কোষগুলিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। তাই এই প্রোটিনকে জব্দ করতে পারলেই, ক্যানসারের বৃদ্ধি ধীর গতিতে হবে ও সহজেই চিকিৎসায় সেগুলিকে বিনষ্ট করা যাবে বলেই মত গবেষকদের।

‘টিএকে১’ প্রোটিনকে নিষ্ক্রিয় করার জন্য ইমিউনোথেরাপির আশ্রয় নিয়েছেন গবেষকেরা। তৈরি হচ্ছে ওষুধও। ‘সেল রিপোর্ট’ জার্নালে সেই খবর প্রকাশিতও হয়েছে। জানা গিয়েছে, এমন ওষুধ তৈরি হচ্ছে যা প্রোটিনকে নিষ্ক্রিয় তো করবেই, ক্যানসার কোষগুলিকেও ধ্বংস করবে। আপাতত ইঁদুরের উপর পরীক্ষায় সাফল্য পাওয়া গিয়েছে। মানুষের শরীরে পরীক্ষা নিরীক্ষার পরেই এই ব্যাপারে বিশদ তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন গবেষকেরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪