ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ ৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক সন্দেহভাজন ঢাকায় গ্রেপ্তার নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত

বীর-তারার সম্পর্কও কি ‘টক্সিক’? আগামী ছবির পোস্টার ভাগ করে কি সেই ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০২:০৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০২:০৩:৩৫ অপরাহ্ন
বীর-তারার সম্পর্কও কি ‘টক্সিক’? আগামী ছবির পোস্টার ভাগ করে কি সেই ইঙ্গিত দিলেন অভিনেত্রী? বীর-তারার সম্পর্কও কি ‘টক্সিক’? আগামী ছবির পোস্টার ভাগ করে কি সেই ইঙ্গিত দিলেন অভিনেত্রী?
বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেমে আছেন তারা সুতারিয়া? আপাতত এই প্রশ্নে সরগরম বলিউড। গায়ক এপি ঢিল্লোঁর অনুষ্ঠানে প্রকাশ্যে গায়কের সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতাই নাকি সমীকরণ ভাঙার নেপথ্য কারণ! এমন গুঞ্জনের মধ্যেই তাঁর আগামী ছবি ‘টক্সিক’-এর পোস্টার সমাজমাধ্যমে ভাগ করে নিলেন অভিনেত্রী।

ব্যস, সঙ্গে সঙ্গে নতুন আলোচনা শুরু। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে অভিনেত্রী সমাজমাধ্যমে সক্রিয় হওয়ায় বলিউডে কৌতূহল, বীর আর তারার সম্পর্ক কি ছবির মতোই ‘টক্সিক’? সেটাই কি অভিনেত্রী আভাসে বোঝাতে চাইলেন?

অভিনেত্রী অবশ্য ছবির পোস্টার ভাগ করে নেওয়ার বাইরে টুঁ শব্দ করেননি। প্রেম ভাঙা নিয়ে কথা বলেননি তিনি। একই ভাবে মুখ খোলেননি বীরও। তবে অন্য বারের মতো তিনি তারার ছবির পোস্টার ভাগ করে নেননি। ছবি প্রসঙ্গেও কোনও বক্তব্য রাখেননি সমাজমাধ্যমে।

এ বার প্রশ্ন, আদৌ কি প্রেম ভেঙেছে বীর-তারার? বিচ্ছেদের গুঞ্জন ছড়ানোর পরেও এমন আলোচনা চলছে।

তার কারণও আছে। যে ঝলক দেখে বীর-তারার প্রেম ভাঙার খবরে ছয়লাপ সমাজমাধ্যম, সেখানেই নেটপ্রভাবী ওরী আরও একটি ঝলক ভাগ করে নিয়েছেন। দেখা গিয়েছে, ঢিল্লোঁর সঙ্গে তারা যখন ঘনিষ্ঠ, তখন পাশে ছিলেন বীর। তিনিও গায়ক এবং অভিনেত্রী প্রেমিকার সঙ্গে উল্লাসে মেতেছিলেন। ফলে, যে কারণে প্রেম ভাঙা নিয়ে এত গুঞ্জন সেটি ঠিক নয়। ওরীর ভাগ করে নেওয়া ঝলকটি বীরও তাই ভাগ করে নিয়েছিলেন।

প্রসঙ্গত, বিচ্ছেদের গুজব ছড়ানোর আগে, তারা এবং বীর সমাজমাধ্যমে তাঁদের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন। দীপাবলি উপলক্ষে, ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কয়েকটি ছবি ভাগ করেন যুগলে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট