ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

‘টাকা ফেরত দে’, স্ত্রীকে বন্ধুর সঙ্গে হাতেনাতে ধরে ধারের টাকা শোধ করতে বললেন স্বামী! চমকে দেওয়া ভিডিয়ো ভাইরাল

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০১:৪৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০১:৪৮:৫৭ অপরাহ্ন
‘টাকা ফেরত দে’, স্ত্রীকে বন্ধুর সঙ্গে হাতেনাতে ধরে ধারের টাকা শোধ করতে বললেন স্বামী! চমকে দেওয়া ভিডিয়ো ভাইরাল ‘টাকা ফেরত দে’, স্ত্রীকে বন্ধুর সঙ্গে হাতেনাতে ধরে ধারের টাকা শোধ করতে বললেন স্বামী! চমকে দেওয়া ভিডিয়ো ভাইরাল
স্বামীর বন্ধুর সঙ্গে বাইরে বেরিয়েছিলেন স্ত্রী। একান্তে সময় কাটাচ্ছিলেন দু’জনে। তখনই সেখানে সন্তানকে নিয়ে পৌঁছে গেলেন স্বামী। মাঝরাস্তাতেই শুরু হল বাগ্‌যুদ্ধ। কিন্তু বন্ধুকে স্ত্রীর সঙ্গে দেখে সবার আগে তাঁর কাছ থেকে ধারের টাকা ফেরত চাইলেন যুবক! সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী তাঁর স্বামীর বন্ধুর সঙ্গে গাড়ি চড়ে ঘুরতে বেরিয়েছেন। একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে একান্তে সময় কাটাচ্ছিলেন তাঁরা। এমন সময় সেখানে পৌঁছে যান তরুণীর স্বামী। সঙ্গে সন্তান। বন্ধু এবং স্ত্রীকে একসঙ্গে দেখে মেজাজ হারান যুবক। চিৎকার করতে শুরু করেন। অন্য দিকে, পাল্টা সুর চড়ান তাঁর বন্ধু। তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি বৌদির সঙ্গে এমনিই দেখা করতে এসেছিলাম। তোর সবেতেই সন্দেহ। এই জন্যই তোর এই অবস্থা।’’ অন্য দিকে তরুণীর স্বামী বলেন, ‘‘সন্দেহ করব না তো কী? এটা কী ধরনের সময় কাটানো। আমায় কেন জানানো হয়নি?’’ এর পর বধূর স্বামী তাঁর বন্ধুর থেকে ধারের টাকা ফেরত চান। তখনই টাকা দিতে বলেন। বন্ধুও বলেন, সুদসমেত টাকা ফেরত দিয়ে দেবেন তিনি। আরও কিছু ক্ষণ সে ভাবেই বাগ্‌যুদ্ধ চলতে থাকে। পাশে চুপ করে দাঁড়িয়ে পুরো বিষয়টি দেখতে থাকেন বধূ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন‌ই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আজকাল বন্ধুকেও বিশ্বাস করা যায় না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘যে দিকেই তাকাও, শুধু পরকীয়া।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি