ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেল উদ্ধার ও জরিমানা বানেশ্বর সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩ পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান লালপুরে ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ মোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণ

দক্ষিণের অন্যতম ব্যস্ত অভিনেতা, সন্ধ্যা ছ’টার পরে কেন ফোন বন্ধ রাখেন রাম চরণ?

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০১:৩৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০১:৩৬:৪০ অপরাহ্ন
দক্ষিণের অন্যতম ব্যস্ত অভিনেতা, সন্ধ্যা ছ’টার পরে কেন ফোন বন্ধ রাখেন রাম চরণ? দক্ষিণের অন্যতম ব্যস্ত অভিনেতা, সন্ধ্যা ছ’টার পরে কেন ফোন বন্ধ রাখেন রাম চরণ?
২০১৩ সালে ‘জ়ঞ্জির’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন দক্ষিণী তারকা রাম চরণ। ‘আরআরআর’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। দক্ষিণের অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি। অভিনেতার পরিবারের সকলেই প্রায় বিনোদনজগতের সঙ্গে যুক্ত। তিনি বিশ্বাস করেন, জীবনে সফল হতে গেলে নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রম জরুরি। তাই সন্ধ্যা ছ’টার পরে ফোন বন্ধ করে দেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, কর্মজীবনের পাশপাশি তাঁর ব্যক্তিগত জীবনের সমান গুরুত্ব রয়েছে। তিনি কাজসর্বস্ব হয়ে জীবন কাটাতে চান না। রাম চরণ বলেন, ‘‘আমি সকাল আটটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত কাজ করতে রাজি। কিন্তু, তার পরে ফোন পুরোপুরি বন্ধ করে দিই।’’ শুধু তা-ই নয়, অভিনেতা সন্ধ্যা ছ’টার মধ্যে রাতের খাবারও খেয়ে নেন।

অভিনেতা খুব সাধারণ খাবার খেতেই ভালবাসেন। অভিনেতার স্ত্রী উপাসনা জানান, দেশে হোক কিংবা বিদেশে, রাতের খাবারে খিচুড়িই চাই অভিনেতার। তবে রামের সকাল শুরু হয় এক গ্লাস দুধ খেয়ে। এই মুহূর্তে তিনি তাঁর পরবর্তী ছবি ‘পেড্ডি’র প্রস্তুতি নিতে শুরু করেছেন। এই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন জাহ্নবী কপূর। মার্চ মাস থেকে শুটিং শুরু করবেন অভিনেতা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ

রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ