ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নিয়ামতপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ১২:৩১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ১২:৩১:১২ অপরাহ্ন
নিয়ামতপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত নিয়ামতপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে এ পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নিয়ামতপুর এ প্রতিযোগিতার আয়োজন করে। সমাপনী দিনে ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সাদাপুর খড়িবাড়ী উচ্চ বিদ্যালয় ১৮ রানে মালঞ্চী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

 খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণীতে  অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন  নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান  শিক্ষক জাহাঙ্গীর কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল; নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপাল চন্দ্র, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছার রহমান। সঞ্চালনা করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলক চন্দ্র বর্মণ।

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

 এছাড়াও শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, গোলক নিক্ষেপ,চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, দড়ি খেলা, ব্যাডমিন্টন ও ভলিবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান