ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি লালপুরে ঈদের ছুটিতে গ্রামের মানুষের পাশে চিকিৎসক দম্পতি তৈমুর ও রেজওয়ানা জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭ রাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিত প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত এক টুকরো বরফেই হবে জাদু! কখন কোন রং দরকার, বেছে নিয়ে ত্বকচর্চা করুন ঈশ্বরদীর পদ্মায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী জিয়ার আদর্শে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠকে সিদ্ধান্ত হল না যুদ্ধবিরতি নিয়ে! পাঠানপাড়া নিবাসী এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

নিয়ামতপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ১২:৩১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ১২:৩১:১২ অপরাহ্ন
নিয়ামতপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত নিয়ামতপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে এ পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নিয়ামতপুর এ প্রতিযোগিতার আয়োজন করে। সমাপনী দিনে ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সাদাপুর খড়িবাড়ী উচ্চ বিদ্যালয় ১৮ রানে মালঞ্চী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

 খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণীতে  অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন  নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান  শিক্ষক জাহাঙ্গীর কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল; নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপাল চন্দ্র, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছার রহমান। সঞ্চালনা করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলক চন্দ্র বর্মণ।

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

 এছাড়াও শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, গোলক নিক্ষেপ,চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, দড়ি খেলা, ব্যাডমিন্টন ও ভলিবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী