ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যা মামলার পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১১:০৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১১:০৫:৫৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যা মামলার পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যা মামলার পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার
সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার ১০ নম্বর পলাতক আসামি মো. হৃদয়কে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরের গাছা থানার মালেকেরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-১, সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযানে।

র‌্যাব জানায়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় রাত সাড়ে ৯টায় পরিচালিত অভিযানে মোঃ হৃদয়কে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হৃদয় সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি গ্রামের বাসিন্দা এবং তার পিতা মো. জাহাঙ্গীর।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার নাজমুল চত্বর এলাকায় ক্রিয়েটিভ স্কুলের সামনে পাকা রাস্তায় সিএনজির ভেতরে বসে থাকা অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম রিয়াদ ও তার বন্ধুদের ঘিরে ধরে একদল দুর্বৃত্ত। এ সময় বারমিচ চাইনিজ টিপ চাকু, চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি ও ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রিয়াদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই দিন রাত সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মোঃ রেজাউল করিম (৪৩) বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৪০, তারিখ: ২৯/১২/২০২৫) দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু হয়। হত্যাকাণ্ডটি সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

র‌্যাব জানায়, মামলা রুজুর পর থেকে র‌্যাব-১২ ছায়াতদন্ত শুরু করে। এর আগে ৬ জানুয়ারি মামলার প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ অভিযানে পলাতক ১০ নম্বর আসামি হৃদয়কে আটক করা হলো।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ