ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান বেড়েছে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক সহ-অভিনেতার সঙ্গে গন্ডগোল, একে অপরকে চড়, পাল্টা চুলোচুলিও মার্কিন সেনাবাহিনীর বিশেষ পরামর্শের পরেই ইরানে হামলা থামালেন ট্রাম্প নাটোরের বাংলাদেশি বান্ধবীকে ফেলে পালালেন সেই চীনা নাগরিক বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী আবারও চলন্ত বাসে ধর্ষণচেষ্টা ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে পড়েন ভাসুর, অতঃপর... ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত মাকে সম্পত্তির জন্য বেধড়ক পেটালেন ছেলে ফেনীতে স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে বাবাকে হত্যা করল ছেলে ঝালকাঠির চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু বলাৎকারের পর শিশুশিক্ষার্থীকে ৫ টাকা দিলেন শিক্ষক নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬ রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদন্ড এক দশকেও বসেনি রাবি সিনেট, প্রশ্নের মুখে নীতিনির্ধারণ ও জবাবদিহি

ফরিদপুরের ভাঙ্গায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত বেড়ে ৫

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০১:৫৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০১:৫৩:২৯ অপরাহ্ন
ফরিদপুরের ভাঙ্গায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত বেড়ে ৫ ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাহিন্দ্রাটি ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ‘মিজান পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আহত হন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকাল ৯টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান (৪৫), মাদারীপুরের ভায়ারচর গ্রামের ইব্রাহিম সরদার (৭০) ও মনির সরদার (৪৫) এবং শিবচরের মাদবরেরচর এলাকার তারা মিয়া (৫৫), যিনি হাসপাতালে মারা যান।

এছাড়া আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন। তারা হলেন- ভাঙ্গার চৌকিঘাটা এলাকার গিয়াস উদ্দিন মুন্সী (৫৫), পুখরিয়া এলাকার খোকন মিয়া (৩০), গোয়ালপাড়া এলাকার জামাল মোল্লা (৪৫) এবং শিলাদর চর গ্রামের শহীদ মোল্লা (৩৫)। তারা সবাই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, দুর্ঘটনার পর পরই তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ বাসটি শনাক্তের চেষ্টা করছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও তা নিয়মিতই উপেক্ষিত হচ্ছে। প্রশাসনের নজরদারির অভাবে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে বলে তারা মন্তব্য করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন