ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৪:৪৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০৪:৪৭:৪৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-১। এ সময় তাদের কাছ থেকে ৫০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ইসলামপুর ইউনিয়নের চর ইসলামপুর গ্রামে দ্বিতীয় মহানন্দা ব্রিজের পাশে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় ব্যাটারিচালিত ইজিবাইকে করে মাদক পরিবহনের অভিযোগে তসিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ইজিবাইক তল্লাশী করে ২৯৫ গ্রাম হেরোইন জ হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের টিকারামপুর এলাকার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে তসিকুল ইসলাম জানান, জব্দকৃত হেরোইন তিনি গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর গ্রামের মোঃ জসিম উদ্দিনের কাছ থেকে কিনেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাবের আরেকটি দল একই উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দিয়ার ধাইনগর গ্রামে অভিযান চালিয়ে মোঃ জসিম উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করে। পরে বসতবাড়ির বাথরুমের ফলস ছাদের ওপর থেকে ২০৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতার জসিম উদ্দিন ওই এলাকার মৃত কাওছার আলী মাস্টারের ছেলে।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, 
গ্রেপ্তার দুই মাদক কারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫, সিপিসি-১।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি