ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

হাসনাতের আসনে বিএনপির প্রার্থী ঋণখেলাপি, পারবেন না ভোট করতে

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১২:৫৩:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১২:৫৩:৩৮ পূর্বাহ্ন
হাসনাতের আসনে বিএনপির প্রার্থী ঋণখেলাপি, পারবেন না ভোট করতে হাসনাতের আসনে বিএনপির প্রার্থী ঋণখেলাপি, পারবেন না ভোট করতে
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ায় নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

ঋণখেলাপির তালিকা থেকে তাকে বাদ দিতে হাইকোর্টের দেয়া আদেশ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থগিত করেছেন চেম্বার আদালত। এতে ঋণখেলাপি হিসেবেই থাকছেন মঞ্জুরুল আহসান মুন্সী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও সেদিন (৩ জানুয়ারি) বৈধ ঘোষণা করা হয়।

যদিও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপি মনোনীত হাসনাত আব্দুল্লাহ আপত্তি জানিয়েছিলেন। হাসনাত আবদুল্লাহকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থন দিয়েছেন।

এর মধ্যেই ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম উঠে আসে। তবে সেই তালিকা স্থগিত করে দিয়েছিলেন হাইকোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার হাইকোর্টের দেয়া সেই আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার