ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নগরীতে চুরি হওয়া মোটরসাইকেল-সহ যুবককে গ্রেফতার

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৯:১৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৯:১৭:৪৬ অপরাহ্ন
নগরীতে চুরি হওয়া মোটরসাইকেল-সহ যুবককে গ্রেফতার নগরীতে চুরি হওয়া মোটরসাইকেল-সহ যুবককে গ্রেফতার
রাজশাহী নগরীতে চুরি হওয়া একটি মোটরসাইকেল-সহ মোঃ সিজানুর ইসলাম (২৫), নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে দামকুড়া থানার সহযোগিতায় নগরীর রাজপাড়া থানা পুলিশ। 

গ্রেফতার সিজানুর ইসলাম, সে নগরীর রাজপাড়া থানাধীন শ্রীরামপুর গ্রামের মৃত রাজু আহমেদের ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, গত ২ জানুয়ারী সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগী মোঃ রামীম ইমতিয়াজ কাব্য (১৮) রাজপাড়া থানার শ্রীরামপুর টি-বাঁধের মেইন গেটের পাশের একটি অ্যাপাচি মোটরসাইকেলটি রেখে টি-বাঁধ এলাকায় ঘোরাফেরা করতে যান। 

ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। 

পরে ভুক্তভোগীর পিতা মোঃ রনি বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশ তদন্ত শুরু করে এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান শুরু করে।

অভিযানের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ সিজানুর ইসলামকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় নগর পুলিশের মুখপাত্র। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার