ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

জামালপুরে প্রতিবেশীর ছুরির আঘাতে স্কুলছাত্র নিহত

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০১:২০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০১:২০:৪৩ পূর্বাহ্ন
জামালপুরে প্রতিবেশীর ছুরির আঘাতে স্কুলছাত্র নিহত জামালপুরে প্রতিবেশীর ছুরির আঘাতে স্কুলছাত্র নিহত
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী পশ্চিম গহেরপাড় এলাকায় প্রতিবেশীর ছুরির আঘাতে ১৫ বছর বয়সী স্কুলছাত্র মো. জিহাদ নিহত হয়েছেন। তবে পুলিশ এখনও কোনো অভিযোগ পাইনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) রাত ৭টার দিকে নিহত জিহাদ ও অভিযুক্ত মুন্না (১৫) স্থানীয় জুলহাসের চায়ের দোকানের সামনে মুড়ি ভর্তার আয়োজন করছিল। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মুন্না জিহাদের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত জিহাদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. জিহাদ ওই এলাকার মো. ফিরোজ মিয়ার ছেলে এবং নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মুন্না একই এলাকার আবুল কাশেমের ছেলে। তারা প্রতিবেশী।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং কেউ গ্রেফতার হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান