ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

নিয়ামতপুরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৭:১৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৭:১৮:৩৯ অপরাহ্ন
নিয়ামতপুরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা নিয়ামতপুরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা
নওগাঁর নিয়ামতপুরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আ. হান্নান এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) বিকালে উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির নিয়ামতপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নিয়ামতপুর উপজেলা সভাপতি মো: নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, অ্যাডওয়ার্ড বিনোদ সরেন। আরও উপস্থিত ছিলেন ইকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম সেলিম, নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 

অনুষ্ঠানে বিদায়ী সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আ. হান্নানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। তাঁর পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানানো হয়। তিনিও সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক