ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাবিতে বেগম জিয়ার মাগফেরাতে দোয়া

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৫:২৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৫:২৫:০৭ অপরাহ্ন
রাবিতে বেগম জিয়ার মাগফেরাতে দোয়া রাবিতে বেগম জিয়ার মাগফেরাতে দোয়া
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের মসজিদে বাদ আসর এ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. মো. ছামিউল ইসলাম সরকার বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দেশের প্রধানমন্ত্রী হিসাবে বেগম জিয়া দায়িত্বপালন করেছেন। অন্যায় রুখে দিতে কারাবরণ করেছেন। তিনি নীতির সাথে আপোস বা মিমাংসা করেননি। তাঁর তিরোধানে দেশের অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে। মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। 

তিনি আরো বলেন, ন্যায়, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রশ্নে তিনি অটল ছিলেন। ভারতীয় আগ্রাসনকে কখনো মেনে নেননি। ভারত আমাদের বড় ভাই হিসাবে খবরদারী করতে চাই কিন্তু তা সম্ভব নয়।

বাঙালি বীরের জাতি আমাদের মেধাপ্রজ্ঞা দিয়ে সম্মিলিত ভাবে দেশপ্রেম নিয়ে কাজ করতে পারলে বরং তারা আমাদের সাথে মর্যাদাসূলভ প্রতিবেশী হিসাবে সমতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী হবে।

অনুষ্ঠানে দোয়া করান হাফেজ মাওলানা মুহাম্মাদ মুনাওয়ার হুসাইন।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক শিক্ষক প্রফেসর ড. কামরুজ্জামান, সাইফুর রহমান, রেজাউল ইসলাম, হল সংসদের জিএস আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা ওবায়দুল্লাহ বাপ্পি, মো. হাসিম রানা, জাহিদ হাসান, জালাল ফারাজী, সামাদ মবিনসহ হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি