ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু ৩ বছরের নীচে ‘স্ক্রিন টাইম’ অটিজমের কারণ হতে পারে ভারতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৯ দেশে ফিরতে যে ধরণের নিরাপত্তা চান সাকিব হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ

শেখ মুজিবসহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকবে: উপদেষ্টা

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০১:৩৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০১:৩৯:১১ অপরাহ্ন
শেখ মুজিবসহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকবে: উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা মুজিবনগর সরকারে থাকা সবাই মুক্তিযোদ্ধা-এ কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, মুজিবনগর সরকার একাত্তরের মুক্তিযুদ্ধ পরিচালনা করার কারণে সেই সরকারের সাথে যুক্ত সবার মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকবে।

বুধবার (০৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

এদিকে মঙ্গলবার রাতে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। রাষ্ট্রপতির নির্দেশক্রমে এ অধ্যাদেশের গেজেট জারি করে মন্ত্রণালয়। 
 
ওই অধ্যাদেশে বিদেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখা ব্যক্তি, মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার-নার্স, মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত পরবর্তীতে গণপরিষদের সদস্যদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সব শিল্পী ও কলাকুশলী এবং দেশে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক এবং স্বধীন বাংলা ফুটবল দলকেও সহযোগী হিসেবে বিবেচনা করা হবে।
 
যাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে তারা সনদ পাওয়ার অধিকার রাখেন তবে পদবী পরিবর্তন হলেও মর্যাদা ছোট হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের