ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্দর শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা নওগাঁয় এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত চেলসিকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে আর্সেনাল নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ অভিনয় থেকে রাজনীতি, লোকসভা ভোটে লড়াই! মার্কিন রণতরীর দিকে ‘এগিয়ে যেতেই’ ইরানের ড্রোনকে ধ্বংস করল আমেরিকা! দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে নিহত ২৫৫ আলবাসেতেকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান রেখে শিক্ষা আইনের খসড়া প্রস্তুত ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?: ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের নাটোরে এনসিপির নির্বাচনী সমাবেশ মঞ্চে হাতাহাতি এপ্রিলে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস

রাজশাহীতে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৪:৪১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৪:৪১:০০ অপরাহ্ন
রাজশাহীতে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহীতে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ.......
রাজশাহীতে ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক আগ্রাসনের প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি ) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক্টিভিস্ট ও পরিবেশ-আন্দোলন কর্মী বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় এবং লেখক, গবেষক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক নাদিম সিনা, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহবায়ক অ্যাড. মুরাদ মোর্শেদ, ছাত্র ফেডারেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগঠক তাসনুভা আমিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের রাজশাহী জেলার আহবায়ক আলফাজ হোসেন, সদস্য সচিব সামসুল আবেদীন ডন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলার সভাপতি অ্যাড. হোসেন আলী পিয়ারা, বিভাগীয় সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সহ-সভাপতি শামীম পারভেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৌভিক রেজা, ইতিহাস বিভাগের শিক্ষক ড. গোলাম সারোয়ার সুজন, জর্জকোর্ট রাজশাহীর আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান, আদিবাসী যুব-পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, সাংস্কৃতিক কর্মী ওয়ালীউর রহমান বাবু সহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, ভেনেজুয়েলার প্রতি মার্কিন আগ্রাসন শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘন না, বরং এটি পুরো পৃথিবীকেই হুমকির মুখে ফেলেছে। আমেরিকা অত্যন্ত পরিকল্পিতভাবে সঙ্কট তথা নয়া-উপনিবেশ সৃষ্টি করার মাধ্যমে সারা দুনিয়াকে শোষণ করে যাচ্ছে। এমন বর্বরোচিত ঘটনার পরেও জাতিসংঘ সহ বিশ্বমানবতার ফেরিওয়ালারা নিশ্চুপ ভূমিকা পালন করছে এবং শুধুমাত্র ভেনেজুয়েলাই না, পরবর্তীতে কিউবা, মেক্সিকো, কলোম্বিয়া, গ্রিনল্যাণ্ড, ইরান সহ সারাবিশ্বে রাজনৈতিক-প্রাকৃতিকভাবে সম্ভাবনাময় দেশগুলোতে আমেরিকা তার একক আধিপত্য নিশ্চিত করতে চায়। বাংলাদেশ রাষ্ট্রও এর বাইরে নয়। বাংলাদেশ ভূখণ্ড বিশেষত পায়রা সমুদ্র বন্দর, সেন্ট মার্টিনে  তাদের আধিপত্য বিস্তারের জন্য মুখিয়ে আছে।

সভায় বক্তারা যুদ্ধ-অবরোধ ও হুমকির রাজনীতি প্রত্যাখ্যান করে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ ও ভেনেজুয়েলার জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানানোর আহবান জানান। এছাড়াও মার্কিন ও সকল আধিপত্যবাদের ছোবল থেকে নিজ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার্থে একজোট হবার আহবান জানান।

সভা শেষে নাগরিক সমাজের একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট থেকে মনিচত্ত্বর, গণকপাড়া হয়ে বাটার মোড়ে এসে শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯