ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক সাতক্ষীরা ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজে আরএমসি চ্যাম্পিয়নস কাপের সমাপনী অনুষ্ঠিত রাসিকের প্রকৌশল বিভাগকে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর... নগরীর কাজলা ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নিয়ে যান জাকার শেখ মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার

ত্রিশালে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নার্সের রাজকীয় বিদায়

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৯:২০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৯:২০:৪৪ অপরাহ্ন
ত্রিশালে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নার্সের রাজকীয় বিদায় ত্রিশালে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নার্সের রাজকীয় বিদায়
মাতৃত্বের নিরাপদ আশ্রয় হয়ে টানা তিন দশকেরও বেশি সময় মানুষের সেবায় নিয়োজিত থাকা ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স (সেবিকা) সেলিনা আক্তার পেলেন ব্যতিক্রমী ও রাজকীয় বিদায়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তাঁর সহকর্মীরা তাঁকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে সম্মান জানিয়ে বিদায় জানান। এর আগে গত ৩০ ডিসেম্বর ছিল তাঁর চাকরি জীবনের শেষ কর্মদিবস। ব্যতিক্রমী এই বিদায় অনুষ্ঠানে হাসপাতাল চত্বরে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে তাঁকে সম্মান জানান।

দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে সেলিনা আক্তার প্রায় ১০ হাজার প্রসূতির স্বাভাবিক (নরমাল) ডেলিভারি সম্পন্ন করেছেন। মাতৃ ও নবজাতক সেবায় তাঁর অসামান্য অবদান ত্রিশালজুড়ে প্রশংসিত। নরম মেজাজ, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের কারণে তিনি রোগী ও স্বজনদের কাছে ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন।

হাসপাতালের নিয়মিত সেবাগ্রহীতা সাদিকুর রহমান বলেন, এই হাসপাতালে সেলিনা আপার পুত্রবধূ শাহিদা আক্তারও মিডওয়াইফ হিসেবে কর্মরত আছেন। তাঁরা আমাদের ভরসার জায়গা। তাঁদের আন্তরিকতা ও মানবিক আচরণ আমাদের মুগ্ধ করে।

ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার সুলতানা রাজিয়া বলেন, সেলিনা আপা আমাদের জন্য একজন অভিভাবকের মতো ছিলেন। রোগীর প্রতি তাঁর দায়িত্ববোধ ও ধৈর্য আমাদের জন্য অনুকরণীয়।

বিদায়ী অনুভূতি প্রকাশ করে সেলিনা আক্তার বলেন, মানুষের সেবা করতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কী পেলাম বা না পেলাম, এটা কখনো ভাবিনি। চাকরিজীবনের পুরোটা সময় মানুষকে সেবা দিয়েছি। সবাই যেন আমার জন্য দোয়া করেন।

সেলিনা আক্তারের ছেলে জিম্মানুল আনোয়ার বলেন, মায়ের এই সম্মান আমাদের পরিবারের জন্য গর্বের। তিনি যেভাবে জীবনভর মানুষের পাশে ছিলেন, সেটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস, এম, জিয়াউল বারী বলেন, সেলিনা আক্তার একজন আদর্শ সিনিয়র নার্স। নরমাল ডেলিভারিতে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা আমাদের হাসপাতালের বড় সম্পদ ছিল।

অনুষ্ঠান শেষে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করে সহকর্মীরা তাঁকে ঘোড়ার গাড়িতে তুলে রাজকীয়ভাবে বিদায় জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ