ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের বিজিবি

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৯:০৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৯:০৬:৫৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অতিরিক্ত শীতের তীব্রতা মোকাবিলায় জেলার শিবগঞ্জ উপজেলার দুর্গম সীমান্ত গ্রামে ৩০০ জন দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়ি পাড়া গ্রামে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি কর্নেল সৈয়দ কামাল হোসেন নিজ হাতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, চলতি বছরে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সীমান্ত এলাকার দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সীমান্ত অঞ্চলে বসবাসকারী অনেক মানুষ দিনমজুরি ও বিভিন্ন পেশায় নিয়োজিত থাকায় শীত উপেক্ষা করে কাজ করতে বাধ্য হন।

শীতবস্ত্র পেয়ে উপকৃত স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরের মতো এবারও ৫৩ বিজিবির এ ধরনের মানবিক সহায়তা তাদের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ