ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া সিংড়ায় ২লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস করলো ইউএনও আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগে জোর ধাক্কা নেদারল্যান্ডসের আবার বিয়ে করছেন আমির খান গরমে নিস্তেজ হয়ে পড়ছে চোখমুখ, সারারাতের জন্য রইল ৩টি ঘরোয়া পন্থা মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত অহংকার দূর করার আমল ও দোয়া শরিয়তপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভুলেও মুখে দেবেন না ৩ কাঁচা সব্জি! শরীরে প্রবেশ করবে ‘বিষাক্ত’ পদার্থ কক্সবাজারে কালভার্ট নির্মাণের মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ‘আপনি আজেবাজে কথা বলেন, তাই নিষিদ্ধ হয়েছিলেন’, কঙ্গনাকে ‘ধমক’! রামিসা হত্যাকাণ্ড: যুক্তিতর্কের সময় কাঠগড়ায় স্বামী সোহেলকে মারতে যান স্বপ্না ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে আহত ৫০ গাজীপুরে দুই বাসের মাঝে পিষ্ট হয়ে অটোরিকশায় নিহত ২ ঈদযাত্রায় সড়কে ২৮১ জনের মৃত্যু ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা ‘খর্ব’ করতে প্রস্তাব পাশ, অবিলম্বে বাহিনী সরানোর নির্দেশ

রিকশাচালকের সততা ও আরএমপির তৎপরতায় রাজশাহীতে হারানো হ্যান্ডব্যাগ মোবাইল উদ্ধার

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৮:১৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৮:১৩:৫৩ অপরাহ্ন
রিকশাচালকের সততা ও আরএমপির তৎপরতায় রাজশাহীতে হারানো হ্যান্ডব্যাগ মোবাইল উদ্ধার রিকশাচালকের সততা ও আরএমপির তৎপরতায় রাজশাহীতে হারানো হ্যান্ডব্যাগ মোবাইল উদ্ধার
রাজশাহী নগরীতে এক রিকশাচালকের সততা এবং নগর পুলিশের (আরএমপি) তাৎক্ষণিক উদ্যোগে হারানো হ্যান্ডব্যাগসহ মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, গোদাগাড়ী উপজেলার ফরাজপুর গ্রামের বাসিন্দা ও পেশায় রিকশাচালক মোঃ আবুল হোসেন (পিতা: আঃ মান্নান) সোমবার (৬ জানুয়ারি) সকালে বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকা থেকে এক নারী যাত্রীকে রিকশায় তুলে জিরো পয়েন্ট স্যান্ডেল পট্টি এলাকায় পৌঁছে দেন। নামার সময় যাত্রীটি অসাবধানতাবশত একটি ছোট হ্যান্ডব্যাগ রিকশায় ফেলে রেখে চলে যান।

পরে ব্যাগটি খুলে আবুল হোসেন দেখতে পান, এতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বাসার চাবি ও কিছু নগদ অর্থ রয়েছে। মালিককে খুঁজে না পেয়ে এবং বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে ডিসি সিটিটিসি, আরএমপির সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে তাকে আরএমপির সদর দপ্তরে আনা হয়।

আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের সহায়তায় উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম প্রয়োজনীয় অনুসন্ধান শেষে ব্যাগটির প্রকৃত মালিককে সদর দপ্তরে উপস্থিত হতে অনুরোধ জানান। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডব্যাগসহ মোবাইল ফোন ও নগদ অর্থ মালিকের কাছে হস্তান্তর করা হয়।

হারানো মালামাল ফিরে পেয়ে সংশ্লিষ্ট মালিক আরএমপি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রিকশাচালক মো. আবুল হোসেনের সততার স্বীকৃতিস্বরূপ তাকে নগদ অর্থ পুরস্কৃত করা হয়।

আরএমপি কর্তৃপক্ষ আবুল হোসেনের সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করে জানায়, সচেতন নাগরিকদের এমন মানবিক ও নৈতিক আচরণ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অনুপ্রেরণা জোগাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার