ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষ্যে গণবিজ্ঞপ্তি

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৮:০৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৮:০৩:৫৯ অপরাহ্ন
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষ্যে গণবিজ্ঞপ্তি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষ্যে গণবিজ্ঞপ্তি
আগামী ৯ জানুয়ারি বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজশাহী নগরীর নিম্নবর্ণিত ২৩টি পরীক্ষা কেন্দ্রে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ২০২৫ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(ক), ২৯(খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ৯ জানুয়ারি পরীক্ষা চলাকালীন সময়ে দুপুর আড়াই টা থেকে ৫টা পর্যন্ত নিম্নে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পরীক্ষা কেন্দ্রের নাম: ১) রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, ২) রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, ৩) অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, ৪) শাহ মখদুম কলেজ, ৫) বরেন্দ্র কলেজ, ৬) সিরোইল সরকারী উচ্চ বিদ্যালয়, ৭) সরকারী প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, ৮) শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, ৯) রাজশাহী সরকারী মহিলা কলেজ, ১০) রাজশাহী কলেজিয়েট স্কুল, ১১) রাজশাহী সরকারী সিটি কলেজ, ১২) রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, ১৩) রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, ১৪) সরকারী টিচার্স ট্রেনিং কলেজ (টি.টি কলেজ), ১৫) নিউ গভ: ডিগ্রী কলেজ, ১৬) গভ: ল্যাবরেটরী হাই স্কুল, ১৭) রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজ, ১৮) শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, ১৯) রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, ২০) মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, ২১) রাজশাহী কোর্ট একাডেমী, ২২) দারুস সালাম (আলিয়া) কামিল মাদ্রাসা ২৩) রাজশাহী কোর্ট কলেজ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আরএমপি পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ