ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ

রামেকে প্রথমবার পেট না কেটে শিশুর পিত্তনালির জন্মগত সিস্টের সফল অপারেশন

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৭:৩৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৭:৪৩:৫৯ অপরাহ্ন
রামেকে প্রথমবার পেট না কেটে শিশুর পিত্তনালির জন্মগত সিস্টের সফল অপারেশন রামেকে প্রথমবার পেট না কেটে শিশুর পিত্তনালির জন্মগত সিস্টের সফল অপারেশন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রথমবারের মতো পেট না কেটে ল্যাপারোস্কোপিক মেশিনের মাধ্যমে এক শিশুর পিত্তনালির জন্মগত সিস্টের সফল অপারেশন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে চলা এ জটিল অপারেশনটি করেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল।

রামেক হাসপাতাল সূত্র জানায়, ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে শিশুটির লিভারের সঙ্গে সংশ্লিষ্ট জন্মগত সিস্ট অপসারণ করা হয়, যা রাজশাহীতে আগে কখনো করা হয়নি। ঢাকার ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইমরুল হাসান খান রাজশাহীতে এসে এ অপারেশন কার্যক্রমের উদ্বোধন ও তত্ত্বাবধান করেন।

অপারেশন টিমে তাঁর সঙ্গে সহযোগিতা করেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজিমুল হক এবং অধ্যাপক ডা. মোজাম্মেল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হক, ডা. আশরাফুল আলম, ডা. মুণিম সরকার, ডা. জয়ন্ত, ডা. রাশেদ ও ডা. মালেক।

রামেক হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মোজাম্মেল হক বলেন, লিভারের জন্মগত সিস্ট একটি অত্যন্ত জটিল রোগ। পেট না কেটে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে এ ধরনের অপারেশন আগে কখনো রাজশাহীতে হয়নি। রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতেই আমরা এই পদ্ধতি চালু করেছি।

তিনি আরও জানান, এখন থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালেই নিয়মিত এ ধরনের জটিল অপারেশন করা সম্ভব হবে। এর ফলে রোগীদের চিকিৎসার জন্য ঢাকা বা দেশের বাইরে যেতে হবে না। ইতোমধ্যে পেটের আরও বিভিন্ন জটিল অপারেশন এই হাসপাতালে সফলভাবে করা হচ্ছে বলেও জানান তিনি।

চিকিৎসকরা বলছেন, ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশনের ফলে রোগীর ঝুঁকি কমে, দ্রুত সুস্থ হওয়া সম্ভব হয় এবং হাসপাতালে থাকার সময়ও তুলনামূলকভাবে কম লাগে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক