ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাজশাহী সীমান্তে বিজিবির চার অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৭:২৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৭:২৩:৩৮ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে বিজিবির চার অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির চার অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (৫ জানুয়ারি) দিনগত রাত ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন মীরগঞ্জ, তালাইমারী, ইউসুফপুর ও খরচাকা বিওপি’র সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত ৩টায় মীরগঞ্জ বিওপি’র একটি আভিযানিক দল বাঘা থানাধীন হরিরামপুর এলাকায় পদ্মার চরে অভিযান চারিয়ে ৯ বোতল ভারতীয় মদ ও ৩৩ বোতল ফেনসিডিল জব্দ করে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিন রাত পৌনে ১১টায় তালাইমারী বিওপি’র দল মতিহার থানাধীন চরসাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিন রাত সোয়া ১১টায় ইউসুফপুর বিওপি’র দায়িত্বপূর্ণ চারঘাট থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল (যৌন উত্তেজক) সিট্রেট ট্যাবলেট ১০০ পিস ও একটি মোটরসাইকেল জব্দ করে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে ।  

একই দিন রাত পৌনে ১২টায় খরচাকা বিওপি’র আভিযানিক দল দামকুড়া থানাধীন কসবা এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় টাসকোরেক্স (ঞটঝঈঙজঊঢ) সিরাপ জব্দ করে দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে । 

বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া মাদক কারবারী ও চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও সীমান্ত টহল আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি-১।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি