ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৬:১৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৬:১৪:১৪ অপরাহ্ন
নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ দুই মাদক কারবারি গ্রেফতার নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ দুই মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ১টা পর্যন্ত নগরীর  রাজপাড়া থানার  বাকীর মোড় ও কাশিয়াডাঙ্গা থানার হাড়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৮৬০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ মমিন (৪৫), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া আশ্রায়ন গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে এবং মোঃ রাজু আহম্মেদ (৩৫) সে নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে। 

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, সোমবার দিনগত রাত সোয়া ১টার দিকে বাকীর মোড়ের রেললাইনের পাড় এলাকায় অভিযান চালিয়ে ১৩০ গ্রাম ৩৪ পিস ইয়াবা, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ  মাদক কারবারী মমিনকে গ্রেফতার করেন মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক সমিত কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হাড়পুর এলাকায় ৩ পিস ইয়াবা-সহ রাজুকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।  
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। 

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী