ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের আগমন অব্যাহত, সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপরতা ড্রাইভার ছাড়াই ছুটছে গাড়ি ! কুমিল্লায় বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত -৩ ৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি হানিমুনে চমক! কুইনের ফন্দিতে বিপাকে উজান, নতুন মোড়ে জমে উঠেছে ‘ভোলেবাবা পার কারেগা’ রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:)নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার রাজশাহী-১ আসনের এমপির নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে বাড়িঘর ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনী, দেশে মব সৃষ্টি করছে রাজশাহীতে ভূমিমন্ত্রী

রাজশাহী শহরকে আরো সুন্দর ও নিরাপদ করতে চাই: বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৫:৩৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৫:৩৭:০৮ অপরাহ্ন
রাজশাহী শহরকে আরো সুন্দর ও নিরাপদ করতে চাই: বিভাগীয় কমিশনার রাজশাহী শহরকে আরো সুন্দর ও নিরাপদ করতে চাই: বিভাগীয় কমিশনার
রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয়ের সভাপতিত্বে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকার অভ্যন্তরীণ দপ্তর সংস্থাসমূহের সাথে রাসিকের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) নগর ভবন সরিৎ দত্ত নগর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর চলমান উন্নয়ন প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্পসহ, যানজট নিরসন, নাগরিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন একটি সেবা মূলক প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশন নাগরিকদের সেবা প্রদানের পাশাপাশি অন্যান্য দপ্তর সংস্থাকে সহযোগিতা করে আসছি। এ সহযোগিতা অব্যহত থাকবে। আমরা একে অপরকে সহযোগিতা করলে উভয় প্রতিষ্ঠান উপকৃত হবে। রাজশাহী নগরীকে আমরা আরো সুন্দর, স্বাস্থ্যকর ও নিরাপদ করতে চাই।

তিনি আরো বলেন, নগরীর রাস্তা ঘাট প্রশস্ত হওয়ায় অনেক যানবাহন দ্রুত গতিতে চলে। সে সকল যানবাহনের গতি নিরোধ ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করতে পারলে যানজট নিরসন হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণ করতে হবে। সভা তিনি রাজশাহী সিটি কর্পোরেশন ও উন্নয়ন সহযোগী অন্যান্য প্রতিষ্ঠান সমন্বয় করে মাস্টার প্লান তৈরি করার আহবান জানান।

সভায় সূচনা বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান, সড়ক ও জনপদ বিভাগ, রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন, এনডিসি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল আলম সরকার, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, বিসিক, রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম ও বিশিষ্ট নদী গবেষক মাহবুব সিদ্দিকী, রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

সভায় আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমান বলেন, মহানগরীকে নিরাপদ রাখতে রাসিকের সহযোগিতায় সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। পুরো  শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে পারলে সকলের নিরাপত্তা নিশ্চিত হবে। এ সময় তিনি জনবহুল মোড়ে যানজট নিরসনে ফুটওভার ব্রিজ ব্যবহারে নগরবাসীকে উৎসাহ প্রদানের প্রয়োজনী উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

সওজ‘ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজশাহী শহর দেশের মধ্যে অন্যতম সুন্দর একটি ও বাসযোগ্য শহরের সুনাম অর্জন করেছে। এই অর্জন ধরে রাখতে হবে। উন্নয়ন সহযোগী দপ্তর সংস্থাগুলোকে একে অপরের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। সমন্বয় সভার আয়োজন অত্যান্ত প্রশংসনীয় বিষয়, সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। সড়ক সংশ্লিষ্ট কোন প্রয়োজন হলে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবো।

আরডিএ চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম বলেন, ঢাকা বাস টার্মিনাল নওদাপাড়ায় স্থানান্তরের কাজ চলছে। এক্ষেত্রে সংশ্লিষ্টরা ইতোমধ্যে সম্মত হয়েছে। এটি আগামী দুই মাসের মধ্যে বাস্তবায়ন হবে বলে আশা করা যায়। এছাড়া নগরীর জনবহুল এলাকায় ১০ ফিটের রাস্তা করা সম্ভব হলে আধুনিক নগরায়ন হবে বলে তিনি জানান।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী ওয়াসার উপব্যবস্থাপক মোঃ তৌহিদুর রহমান, বাপাউবো রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, নেসকো রাজশাহী সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী, গণপূর্ত রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ্রান্সিস আশীষ ডিকস্তা, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড রাজশাহীর ব্যবস্থাপক মোঃ রাসেল কবির, বাপাউবো‘র নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল করিম (উত্তর-পশ্চিম জোন), উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম, রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী সার্কেলের সহকারী প্রকৌশলী জাহিন ফাইজা, রেশম উন্নয়ন বোর্ড সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড: মোঃ সাখাওয়াত হোসেন, সিনিয়র সায়োটিফিক অফিসার মোঃ আলতাব উদ্দীন, বাংলাদেশ রেলওয়ে সহকারী মহাব্যবস্থাপক মোহা: মেহেদী হাসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক ডা: মোঃ আব্দুল মতিন, রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ.এ.এম. আঞ্জুমান আরা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ.বি.এম আসাদুজ্জামান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি

৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি